সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই প্রবাসী সহ ৩ জন আহত

অনলাইন ডেস্ক / ১০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে দুই প্রবাসী সহ তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  গত শুক্রবার ( ১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের উবাহাটা গ্রামের আফজল মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।  

আহতরা হলেন-প্রবাসী মো. করিম খাঁ, মো. আল-আমীন খাঁ ও করিম খাঁ এর ছেলে। বতর্মানে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

অভিযোগে জানা যায়, কমলগঞ্জ সদর ইউনিয়নের উজিরপুর গ্রামের প্রবাসী মো. করিম খাঁ ও মো. আল-আমীন খাঁ টাকা পায় উবাহাটা গ্রামের আফজল মিয়ার নিকট। এ ঘটনায় মুন্সিবাজার ইউপি সদস্য আদর মিয়া উভয়ের ঘটনাটি মিমাংসার জন্য প্রবাসী করিম গং কে ডেকে নিয়ে শুক্রবার ‍দুপুরে আফজল মিয়ার বাড়িতে শালিস বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন অবস্থায় করিম গং পাওনা টাকার পরিমান নিয়ে বক্তব্য দিলে অতর্কিত ভাবে আফজল মিয়া গংরা উত্তেজিত হয়ে দেশীয় অস্র দিয়ে হামলা চালালে প্রবাসী মো. করিম খাঁ, মো. আল-আমীন খাঁ ও করিম খাঁ এর ছেলে গুরুত্বর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মৌলভীবাজার সদর  হাসাপাতালে প্রেরন করেন।

আহত মো. করিম খাঁ ও মো. আল-আমীন খাঁ বলেন, ইউপি সদস্য আদর মিয়ার আহবানে শালিস বৈঠকের উদ্দেশ্য আফজল মিয়ার বাড়িতে গেলে অভিযোগ উত্থাপনের সময় অর্তকিত ভাবে আফজল গং হামলা চালালে আমরা গুরুত্বর আহত হই। চিকিৎসাধীন থাকায় মামলা দায়েরে বিলম্ব হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আফজল মিয়ার সাথে যোগাযোগের চেষ্ঠা করলে পাওয়া যায়নি।

ইউপি সদস্য আদর মিয়ার ফোন ব্যস্ত থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর