রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী

কমলগঞ্জে বিকাশ প্রতারক চক্রের সদস্য জনতার হাতে আটক

ডেস্ক রিপোর্ট / ১১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

“বিকাশ” প্রতারক চক্রের অন্যতম সদস্য জাকির হোসেন (৪২) জনতার হাতে আটক হয়েছে। মুহুর্তেই মোবাইলে টাকা পাওয়ার সহজ উপায় ব্রাক ব্যাংক কর্তৃক পরিচালিত মোবাইল ব্যাংকিং এর বিকাশের নাম ব্যবহার করে এক শ্রেণীর প্রতারক চক্র দীর্ঘদিন যাবত প্রতারণা করে লাখ লাখ হাতিয়ে নিয়েছে। এ প্রতারক চক্রের অন্যতম সদস্য জাকির হোসেন অবশেষে কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার বিকাশ সেন্টারে জনতার হাতে ধরা পড়েছেন।

শনিবার (১০ মে) সকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের রাধানগর এলাকা থেকে জনতা তাকে ধরে ফেলে। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। প্রতারক চক্রের সদস্য জাকির হোসেনের মূল বাড়ি রংপুর। সে দীর্ঘদিন যাবত শ্রীমঙ্গলে বসবাস করছে। সে সম্প্রতি উপজেলার হালিমা বাজার থেকে এক বিকাশ এজন্টের কাছ থেকে ৩০ হাজার টাকা ও ঠাকুরবাজার এলাকার এক বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণা করে ৪০ হাজার টাকা প্রতারণা করে হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

আলীনগর হালিমা বাজারের আদিল টেলিকমের মালিক আবুল হোসেন জানান, বিকাশ প্রতারক জাকির হোসেন দীর্ঘদিন যাবত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে প্রতারণা করে লাখ লাখ হাতিয়ে নিয়ে অনেক ব্যবসায়ীকে সর্বশান্ত করেছে।

এ প্রসঙ্গে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক আমীর হোসেন প্রতারণার অভিযোগে বিকাশ প্রতারক জাকির হোসেনের আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর