রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

শ্রীমঙ্গলে মে দিবসে চা শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,শ্রীমঙ্গল / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১ মে, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস উপলক্ষে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার ভাড়াউড়া চা বাগানে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের আয়োজনে দেশের প্রতিটি চা বাগান থেকে বাস, ট্রাক, ট্রাকটারসহ বিভিন্ন পরিবহনে চেপে চা শ্রমিকরা সমাবেশে উপস্থিত হন। বেলা বাড়ার সাথে সাথে হাজারো চা শ্রমিককের ভীড় জমে উঠে ভাড়াউড়া চা বাগানে।

বেলা ১টায় তিন সহস্রাধিক মানুষ নিয়ে এক বিশাল র‌্যালী বের হয়। র‌্যালীটি ভাড়াউড়া চা বাগান থেকে শুরু করে শহরের মৌলভীবাজার সড়কে প্রবেশ করে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো ভাড়াউড়া চা বাগানে গিয়ে শেষ হয়।

পরে বেলা ৩টার দিকে মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নৃপেন পাল এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, শ্রীমঙ্গল উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা সহ চা বাগানের বিভিন্ন ভ্যালীর সভাপতি।

এদিকে চা শ্রমিক সমাবেশ শেষে একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি মাখন লাল কর্মকার সভায় সভাপতিত্ব করেন। সভায় চা শ্রমিক ইউনিয়নের প্রতিটি ভ্যালীর সভাপতি সাধারণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর