রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
“চু রি র অপবাদে বাঁ/ধা হাত-পায়ে নি/র্মম নি/র্যা/তন: কমলগঞ্জে ভাই/রাল ভিডিও ঘিরে ক্ষো/ভ” এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা কমলগঞ্জে প্রাথমিক শিক্ষার বেহাল দশা: নজরদারির ঘাটতি, সমন্বয়হীনতা ও অনিয়মে ক্ষুব্ধ শিক্ষকসমাজ মৌলভীবাজারে ডা/কাত সর্দার রুবেলসহ গ্রেফ/তার ৩, অ/স্ত্র উ/দ্ধার কমলগঞ্জে অবৈধ বালুর গাড়ি আটকাতে গিয়ে শ্রমিক দল নেতাকে মারধরের অভিযোগ শেষ সুরে বিদায়: কমলগঞ্জের ‘মদিনা ভাই’ আর নেই দুই শত বছরের ঐতিহ্যে ছয়চিরি দিঘীর পাড়ে চড়ক পূজা: লোকজ আচার আর মেলায় উৎসবের ঢল কমলগঞ্জে দুই দিনব্যাপী মণিপুরি থিয়েটারের বিষু ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে বাগজুর খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি, কৃষিতে আসবে নতুন সম্ভাবনা সাংবাদিক ও প্রশাসনকে হয়রানি না করার নির্দেশ এমপি মুজিবুর রহমান চৌধুরীর

সাংবাদিক ও প্রশাসনকে হয়রানি না করার নির্দেশ এমপি মুজিবুর রহমান চৌধুরীর

মৌলভীবাজার প্রতিনিধি: / ৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী দলীয় নেতাকর্মীদের সাংবাদিক ও প্রশাসনের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা ছাড়া উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয় এবং সমাজ উন্নয়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (১৩ এপ্রিল) শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় প্রায় ১৪ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর ট্রেনিং সেন্টার ও ডরমিটরি ভবনের নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, সাংবাদিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শোনা কথার ভিত্তিতে নেতিবাচক সংবাদ প্রচার না করে যাচাই-বাছাই করে সঠিক তথ্য প্রকাশ করলে বিভ্রান্তি কমবে।

স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে বিএনপির এক নেতার দায়ের করা মামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি তার জানা রয়েছে এবং বর্তমানে পর্যালোচনায় আছে। তিনি বলেন, যুবদলের এক নেতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন এবং দ্রুত বিষয়টির মীমাংসা করা হবে।

শ্রীমঙ্গল শহর বাইপাস সড়ক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৬০ একর জমি অধিগ্রহণ প্রয়োজন। তবে জমিগুলো কৃষিজমি হওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে ৩০০ কোটি টাকার বাজেটও একটি বড় চ্যালেঞ্জ। তা সত্ত্বেও দ্রুত প্রকল্পটি একনেকে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ জানান, প্রকল্পের আওতায় একটি পাঁচতলা ও একটি চারতলা ভবন নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামিম আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মহি উদ্দিন জারুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর