সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল চট্রগ্রাম থেকে গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১১৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূকে (২৫) গণধর্ষণ মামলার প্রধান আসামী পাভেল মিয়া (২৮) পালিয়েও শেষ রক্ষা হলো না। ধর্ষনের ৭ দিনের মধ্যে র‌্যাব-৯, সিপিসি-২ এবং র‌্যাব-৭, এর যৌথ অভিযানে গণধর্ষণ মামলার মূল আসামী পাভেল মিয়া চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন নজিরাবাদ বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে।

এদিকে সোমবার (২৮এপ্রিল) র‌্যাবের হাতে গ্রেফতারকৃত পাভেলকে আনতে কমলগঞ্জ থানার একটি বিশেষ টিম ইতোমধ্যে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত (২২ এপ্রিল) অটোড্রাইভার রনি ও পাভেল উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার এক গৃহবধুকে রাতে আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে দারালো অস্ত্রের ভয় দেখিয়ে গণ ধর্ষণ করেছিল। ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় পাভেল ও রনিকে আসামী করে মামলা দায়ের করেছিল। কমলগঞ্জ থানার পুলিশ ২৩ এপ্রিল দুপুরে অপর আসামী অটোড্রাইভার রনি মিয়া (৩২) কে আটক করেছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর