রবিবার, ১৭ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লক্ষাধিক চা শ্রমিক; হাসপাতাল খুলে দেওয়ার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন মৌলভীবাজারের এসপি রিয়াজুলকে প্রত্যাহার কমলগঞ্জে আলহাজ্ব মো. কোরেশ খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা বড়লেখা থেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ ভারতের কাছে হস্তান্তর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক কমলগঞ্জে প্রবাসীদের উদ্যোগে অসহায় মহিলার বাড়ি সংস্কার কোয়ার্টার থেকে কমলগঞ্জের চাকরিজীবী তরুণীর ঝু/লন্ত মর/দেহ উ/দ্ধার কোটি মানুষের ভালোবাসা নিয়েও বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর আবু সাঈদকে, অনুদানের টাকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭ জন পলাতক আসামী

হাওর পাড়ের কৃষকদের নিয়ে মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক / ১৫৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার জেলার জুড়ীতে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার হাকালুকি হাওরের রাবারড্যাম সংলগ্ন মাঠে ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।

মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান চুনু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা কৃষকদের সভাপতি আব্দুল কাইয়ুম, জায়ফরনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রতন পাল, কৃষক সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাজী সোহেল, হাবিবুর রহমান হাবিব, আপ্তাব আলী, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ, আব্দুর রব, সমাজসেবক মনিরুল ইসলাম, যুবদল নেতা মোঃ ইফতিয়ার গফুর মনি, মৎস্য দল আমির হোসেন, কৃষকদল নেতা জসিম উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম সহ হাওর পাড়ের কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর