সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট / ৩৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

‘পুলিশের লেবাসে এসআই জিয়াউলের বিয়ের নামে প্রতারনা ধর্ষণ, অর্থ আত্মসাৎ অভিযোগ প্রমানিত’ এই শিরোনামে ১৯ এপ্রিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এসআই জিয়াউল ইসলাম।

লিখিত এক বিবৃতির মাধ্যমে তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের স্বনামধন্য প্রথম সারির বহুল প্রচারিত জাতীয় দৈনিক সকালের সময়, রাইজিং সিলেট.ডট.কম ও দৈনিক বাংলার সংবাদ সহ কয়েকটি অনলাইন ভার্সনসহ একাধিক আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টালে,‘পুলিশের লেবাসে এসআই জিয়াউলের বিয়ের নামে প্রতারনা ধর্ষণ, অর্থ আত্মসাৎ অভিযোগ প্রমানিত’ শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়। সংবাদটি আমাকে উল্লেখ করে প্রচার করে, যা আমার দৃষ্টিগোচর হয়।

প্রকাশিত সংবাদটি অসত্য, ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে, যা একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াসমাত্র। আমিসহ আমার পরিবারের সবাই প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর