বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

এসএসসি ২০২৫ ব্যাচের বিদায় ও বোর্ড পরীক্ষায় ১০০তে ১০০ নম্বর প্রাপ্তদের সংবর্ধনা

সালাহউদ্দিন শুভ / ৮০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে ইনফিনিটি ম্যাথ সেন্টার কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৪ সালের বোর্ড পরীক্ষায় সাধারণ গণিত এবং উচ্চতর গণিত বিষয়ে ১০০তে ১০০ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার(৪এপ্রিল) সকাল ১১টার দিকে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের পরিচালক আহমদ আলী এর সভাপতিতত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ মহসীন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জামেয়া মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম , সুমেল’স টিউটোরিয়াল এর পরিচালক খায়রুল ইসলাম সুমেল , বুয়েট শিক্ষার্থী মাহফুজুর রহমান মাহি, হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তিতাস দাস তীর্থ, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাব্য প্রকাশ চক্রবর্তী, দিনাজপুর মেডিকেল কলেজ এ সদ্য চান্স প্রাপ্ত শিক্ষার্থী সুদিপ শাহা সূর্য, প্যারট’স একাডেমির পরিচালকবৃন্দ সহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে গত বছর বোর্ড পরীক্ষায় ১০০ তে ১০০ প্রাপ্ত শিক্ষার্থী রাহুল সুত্রধর অমি, অদিতি দে, মৃত্তিকা দেব, নিয়ামুল হক সিয়াম কে অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়। এসএসসি ২০২৫ ব্যাচের মডেল টেস্ট এ অংশগ্রহণকারী এবং অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও পরীক্ষার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

বহুনির্বাচনি পরীক্ষায় ১ম হওয়ায় এসএসসি পরীক্ষার্থী জিহান সামিনকে মোবাইল ফোন পুরুষ্কার দেওয়া হয়। এছাড়াও ২০২৪ সালে নবম ও অষ্টম শ্রেণি পরীক্ষায় ভালো ফলাফল এর জন্য ইনফিনিটি ম্যাথ সেন্টার এর পক্ষ থেকে মেধা বৃত্তি ১০০০টাকা প্রদান করা হয় অষ্টম শ্রেণির নাহিদুল ইসলাম মুসা, নবম শ্রেণির পায়েল নন্দী, স্বাগত দে, প্রান্ত পাল ও অভ্রকান্ত সানাকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর