সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি / ১৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪



মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুর ১২ টায় পৌরশহরের আলালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

কুলাউড়া রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি শনিবার দুপুর ১২ টার দিকে কুলাউড়া রেলস্টেশনে প্রবেশের আগে পৌর শহরের আলালপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

কুলাউড়া রেলস্টেশন মাস্টার রুমান আহমদ বলেন, দুর্ঘটনার বিষয়টি খবর পেয়ে আমি কুলাউড়া রেলওয়ে থানা-পুলিশকে জানানোর পর, রেলওয়ে থানা পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন লাশের পরিচয় শনাক্তে কাজ চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর