রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের সমন্বিত অভিযান আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগানে ঈদের দিন কালবৈশাখীর শঙ্কা, ভোগাতে পারে গরম কমলগঞ্জে এমপি হাজী মুজিবের পক্ষে ছাত্রদল নেতা রোমানের ইফতার বিতরণ এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত

পাকিস্তানের কোচ হচ্ছেন কারস্টেন ও গিলেস্পি

অনলাইন ডেস্ক / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

দক্ষিণ আফ্রিকার গ্যারি কারস্টেন ও অস্ট্রেলিয়ার জেসন গিলেস্পিকে ছেলেদের জাতীয় দলের কোচ পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি। কারস্টেনের দায়িত্ব হবে সাদা বলের সংস্করণে ও গিলেস্পি কোচিং করাবেন লাল বলের সংস্করণে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ জানাচ্ছে, মিকি আর্থার, গ্র্যান্ট ব্র্যাডবার্ন ও অ্যান্ড্রু পুটিককে পাকিস্তান ক্রিকেটে ব্যপক রদবদলের অংশ হিসেবে জাতীয় দলের কোচিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় জাতীয় ক্রিকেট একাডেমির। এরপর নতুন কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল পিসিবি।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এর আগেই কোচ নিয়োগের আনুষ্ঠানিকতা ঘোষণা দেবে পিসিবি। এরপরই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ার হয়ে ১৬৯টি ম্যাচে ৪০২টি উইকেট নেওয়া গিলেস্পি ঘরোয়া ক্রিকেটে বেশ নামী কোচ। ২০১১ সালে আইপিএলের দলে কিংস ইলেভেন পাঞ্জাবের বোলিং কোচের দায়িত্ব পালনের পর ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের দায়িত্ব নিয়েছিলেন। তাদের ডিভিশন টু থেকে তুলে এনে পরপর দুবার চ্যাম্পিয়ন বানান। ২০১৬ মৌসুমের শেষে ইয়র্কশায়ারের দায়িত্ব ছেড়ে দেন। ২০১৮ সালে আরেকটি কাউন্টি দল সাসেক্সের দায়িত্ব নিয়েছিলেন গিলেস্পি।

অন্যদিকে কোচ হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’–এর দায়িত্বে আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ওপেনার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর