শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় বজ্রপাতে জেলের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন মনি দাস (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রতন দাস দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে। রতন পেশায় জেলে ছিলেন।

স্থানীয়রা জানান, রতন মনি দাস শুক্রবার ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।

দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সমুন বজ্রপাতে জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শুক্রবার বেলা আড়াইটায় বলেন, বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য রতনের স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় স্বজনরা ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর