শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে জবাই করা শতাধিক মুনিয়া পাখি, জীবিত ১০টি পাখিসহ পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার

সালাহউদ্দিন শুভ / ২৯৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে জবাই করা শতাধিক মুনিয়া পাখি, জীবিত ১০ মুনিয়া পাখি এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করেছে বন্যপ্রাণী বিভাগ। শুক্রবার (৪ এপ্রিল ) বিকাল সাড়ে ৩টায় উপজেলার কুরমা চা বাগানের কালি টিলা এলাকা থেকে পাখি শিকারীর ফাদে পড়া মৃত ও জীবিত পাখিসহ সরঞ্জাম উদ্ধার করেছে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় বন্যপ্রাণী বিভাগ।

বন্যপ্রাণী বিভাগ সুত্রে জানা যায়, এ সময় উপজেলার কুরমা চা বাগানের কালি টিলা এলাকা থেকে শিকার করার সরঞ্জাম, ১টি ছুরি, ১টি মোবাইল ফোন ও পাখি শিকারের দুইটা জাল উদ্ধার করা হয়। এ সময় উপস্থিতি বুঝতে পেরে শিকারীরা পালিয়ে যায়।

পরিবেশবাদী ও Stand For Our Endangered Wildlife (SEW) টিম সোহেল শ্যাম বলেন, শিকারীরা পাখি শিকার করলে তা যায় প্রভাবশালীদের ঘরে। যার কারণে অবাধে চলছে শিকার। এভাবে শিকার হলে ধ্বংস হয়ে যাবে বন্যপ্রাণীরা। তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি শিকারী পাখি শিকার করছে তখন সাথে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামকে অবহিত করলে তিনি বন্যপ্রাণী টিমের সদস্যদের সঙ্গে নিয়ে জবাই করা শতাধি মুনিয়া পাখি ও জীবিত ১০ মুনিয়া পাখি উদ্ধার করেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জবাই করা শতাধিক মুনিয়া পাখি, জীবিত ১০ মুনিয়া পাখি এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর