বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

৯ নাটকের জুটি মোশাররফ-তানহা

বিনোদন ডেস্ক / ১০৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আসন্ন ঈদ হতে যাচ্ছে মোশাররফ করিম ও তানহা তাসনিয়াময়। একে একে ৯টি নাটকে জুটি হয়ে হাজির হবেন তারা।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তানহা তাসনিয়া। এই ৯টি নাটকই নির্মাণ করেছেন তাইফুর জাহান আশিক। নাটকগুলো হলো আল আমিন স্বপন রচিত ‘বাড়ি গাড়ি নারী’, ‘বউ সেটিং’, ‘আমি নার্ভাস’, ‘ফরেন লাভার’, সুজিত বিশ্বাস রচিত ‘স্বপ্ন যাবে বাড়ি’, ‘পাওনাদার’, ‘চিরকুমার সংরক্ষণ’, ‘সত্য বলিতে চাই’ এবং হারুন রুশোর রচনায় ‘চাকরিজীবী বউ’।

নির্মাতা তাইফুর জাহান আশিক জানান, এরই মধ্যে নাটকগুলোর শুটিং শেষ হয়েছে। একই জুটি নিয়ে একজন নির্মাতা ৯টি নাটক পরিচালনা করলেও এতে গল্প ও চরিত্রের বৈচিত্রতা রয়েছে। ঈদে বিভিন্ন প্লাটফর্মে প্রচার হবে এই ৯টি নাটক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর