সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

কমলগঞ্জে ২ শতাধিক রোজাদারকে ইফতার করালেন শেখ জহির উদ্দিন ও বিল্লাল হোসেন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার / ২১১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন।

বুধবার (৩ এপ্রিল ) উপজেলার পতনঊষার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ ২ শতাধিক রোজাদার এই ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও মরহুম হাজী শেখ আরব উল্লাহ মরিয়ম বেগম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংযুক্ত আরব আমিরাতে কমলগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শেখ জহির উদ্দিন ও শমশেরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন এর সৌজন্যে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান তিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী ও সরকারি কর্মকর্তা ও কর্মচারী ও সাংবাদিকবৃন্দ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর