মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক / ২৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক খাসিয়া চাষির সহস্রাধিক পানগাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কর্মধা ইউনিয়নের ইসাছড়া খাসিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন ক্ষতিগ্রস্ত চাষি অনন্ত।

ক্ষতিগ্রস্ত অনন্ত জানান, ‘শনিবার রাতে কে বা কারা আমার প্রায় এক হাজার পানগাছ কেটে দিয়েছে। সকালে বাগানে গিয়ে দেখি অধিকাংশ গাছ মাঝখান থেকে কাটা। পান চাষই ছিল আমার একমাত্র জীবিকার উৎস। হঠাৎ করে এভাবে সব নষ্ট হয়ে যাওয়ায় আমি এখন দিশেহারা।’

তিনি আরও বলেন, ‘আমাদের কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। তবুও কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না। এতে আমার প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ করবো।’

স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না নিলে এমন ঘটনা আবারও ঘটতে পারে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষির পুনর্বাসনের জন্য প্রশাসনের জরুরি সহায়তাও কামনা করেছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য সিলভেস্টার পাঠাং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রাতে দুর্বৃত্তরা অনন্তের প্রায় এক হাজার পানগাছ কেটে দিয়েছে। এতে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’

এদিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা জানান, ‘এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর