বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মৌলভীবাজারে বিধবা নারীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: / ২৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক এলাকায় গভীর রাতে এক বিধবা নারীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ১৮ মার্চ ২০২৪, রাত আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রগুলো জানায়, ভুক্তভোগী নুরুন নাহার বেগম পেশায় একজন আর্থিক পরামর্শক এবং চার সন্তানের জননী। ঘটনার রাতে ৪ জন মুখোশধারী দুর্বৃত্ত লোহার রড ও দাহ্য পদার্থ নিয়ে তার বাসায় প্রবেশ করে। তারা প্রথমে মূল দরজার তালা ভেঙে ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। এরপর, এক ব্যক্তি ঘরের বিভিন্ন স্থানে পেট্রোল ঢালতে দেখা যায় এবং পরে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

অভিযোগ অনুযায়ী, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং এর পেছনে রয়েছে তার দেবর কামরুজ্জামান চৌধুরীর ষড়যন্ত্র। কামরুজ্জামান দীর্ঘদিন ধরে নুরুন নাহারের স্বামীর মৃত্যুর পর তাদের পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা করে আসছিলেন। এর আগেও তিনি হুমকি দিয়েছেন এবং এমনকি শারীরিকভাবে আক্রমণ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে কামরুজ্জামান তার বাসায় হামলা চালান এবং তার ছেলেকে মারধর করেন। অভিযোগ করেও পুলিশের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ছত্রছায়ায় থেকে কামরুজ্জামান এসব ঘটনা ঘটিয়েছেন বলেও পারিবারের সদস্যরা দাবি করেন।

১৮ মার্চের ঘটনার পর নুরুন নাহার বেগম ও তার সন্তানরা মৌলভীবাজার ছেড়ে ঢাকায় পালিয়ে যান এবং এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর