বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১ হাজার ১শত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করলেন অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ

সালাহউদ্দিন শুভ / ৫২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৬শত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ৫শত হাফেজ সম্মানিত করেন অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ।

শুক্রবার (২৮মার্চ) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের ” তাহিয়্যাতুল মসজিদ” এর ব্যানারে ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করা হয়।

হাজী ডা.কাইয়ম উদ্দিন এর সভাপতিত্বে হাফেজ শফিকুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওঃ কামরুজ্জামান, মাওঃ জুনাব আলী, মাওঃ শাহেজামান, মাওঃ মুজাক্কির, মাওঃ জহিরুল হক, মুফতি আবুল কালাম,বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, হাজী মজর আলী প্রমুখ।

এসময় উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, এরকম হাফেজ আলেম-ওলামাদেরকে সম্মানিত করণ অতীতে কোন সরকার কিংবা কোন সংগঠন করেনি। সব সময় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের সম্মানিত করা দরকার। এরা আমাদের সবসময় প্রয়োজন। কয় টাকা বেতন পায় তারা। আমাদের সহযোগিতার হাত এভাবে অবসরপ্রাপ্ত কর্ণেল সালেহ আহমদ এর মতো হতে হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর