রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে বিশ্ব বন ও সহ-ব্যবস্থাপনা দিবস পালন

ডেস্ক রিপোর্ট / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

“বন বনানী সংরক্ষণ, খাদ্যের জন্য প্রয়োজন”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে রবিবার (২৩ মার্চ) লাউয়াছড়ার বাঘমারা ক্যাম্প প্রাঙ্গনে জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে ও মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন এর সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় বন কর্মকর্তা বলেছেন, পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে আমাদের বনকে রক্ষা করতে হবে। শুধুমাত্র যে বন বিভাগ বন রক্ষা করবে তা নয়, বন বিভাগের পাশাপাশি বন সংলগ্ন এলাকার মানুষকে বন রক্ষায় সচেতন হতে হবে। কারণ বন ধ্বংস হলে প্রাণ -প্রানীকূল বাঁচবেনা অক্সিজেনের ঘাটতি দেখা দিতে। বন যে শুধু আমাদের অক্সিজেন দেয় তা কিন্তু নয় প্রাকৃতিক খাদ্যেরও জোগান দেয়।তাই আমরা আমাদের নিজেদের স্বার্থে, এলাকার স্বার্থে এবং দেশের স্বার্থে আমরা বনকে রক্ষা করবো।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী,বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো চেয়ারপার্সন জিডিসন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পত্নী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিল্লাদ আলী ও সিপিজি সদস্য বাবুল মিয়া প্রমূখ।

এসময় বন বিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, সাংবাদিক, সিএমসি’র সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ২৬ ফেব্রুয়ারি হতে মাসব্যাপী গাছ সুরক্ষা (পেরেক অপসারণ) কর্মসূচীর অংশ হিসেবে জাতীয় উদ্যান এলাকা সংলগ্ন বটতলায় গাছে পেরেক দিয়ে লাগানো বিলবোর্ড অপসারণ করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর