বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

শ্রীমঙ্গলে খোলা বাজারের ইফতার খেয়ে অনেকেই অসুস্থ

শ্রীমঙ্গল প্রতিনিধি / ৩৮৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হোটেল রেস্তোরা গুলোতে খোলামেলা পরিবেশে অবাধে বিক্রি হচ্ছে বাহারি রকমের ইফতারি সামগ্রী। এসব ইফতারি ঢেকে না রাখার ফলে মাছি বসে জীবাণু ছড়াচ্ছে ও রাস্তার ধুলো বালি পড়ে দুষিত হচ্ছে।অন্যদিকে এসব ইফতারি খেয়ে পেটের পীড়া সহ নানা রোগে আক্রান্তের শিকার হচ্ছেন ক্রেতারা।

শুক্রবার সরেজমিনে ঘুরে দেখা যায়, শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোড়, ষ্টেশন রোড, ভানুগাছ রোড, কালিঘাট রোড, সিন্দুরখান রোড ও শহরের বাহিরে সিন্দুরখান বাজার, জানাউড়াবাজার, শিববাড়ী বাজার চকগাও চৌমুহনীবাজার, শাহজীর বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় প্রত্যকটি বাজারেই খোলা মেলা পরিবেশে বিক্রি হচ্ছে ইফতারের তৈরী খাবার গুলো। এসব ইফতারি সামগ্রী ঢেকে না রেখে বিক্রি করার ফলে মাছি বসে জিবানু ছড়াচ্ছে ও রাস্তার ধুলো বালি এসে এসব ইফতারি সামগ্রীতে পড়ছে। এতে করে একদিকে যেমন দুষিত হচ্ছে খাবার অন্যদিকে এসব ইফতারি খেয়ে অনেকেই পেটের পিড়া সহ নানা রোগে আক্রান্তের শিকার হচ্ছেন।

খোঁজ নিয়ে দেখা গেছে, এসব ইফতারি সামগ্রী তৈরিতে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের তৈল ব্যবহার করা হচ্ছে। তাছাড়া অনেকেই একই তৈল দিয়ে একাধিকবার ইফতারি সামগ্রী তৈরি করছেন। প্রতিদিন যেসব ইফতারি বিক্রির পর অবশিষ্ট থেকে যায় তা পরের দিন নতুন ইফতারির সাথে মিশিয়ে বিক্রি করা হয়ে থাকে। যার ফলে এসব ইফতারি ক্রয় করে অনেকেই পঁচা ভাসীর গন্ধে খাওয়ার অনুপযোগী মনে করে ফেলে দেন। আবার অনেকেই ভাল ইফতারি কিনতে গিয়ে প্রতারনার শিকারও হচ্ছেন।

এ ব্যাপারে শিববাড়ী বাজারের চিকিৎসক দিবাকর দাসের সাথে কথা বললে তিনি বলেন, রোজার মাস আসার পর থেকেই পেটের সমস্যার রোগীর বেশি আসেন। খাবারে ধোলাবালি ও মাছি বসে জীবাণু ছড়াচ্ছে। খাবার ঢেকে বিক্রি করলে হয়। এমন সমস্যা কিছু টা কম হতো। চিকিৎসা নিতে আসা রোগীদের খোলা বাজার থেকে ক্রয় করা ইফতারি না খাওয়র পরামর্শ দেন।

এ ব্যাপারে ভুক্তভোগী শাহজাহান পুরের নিজাম মিয়া সোহেল মিয়া, জামাল মিয়া, জালাল মিয়া সহ অনেকেই জানান, এসব হোটেল ও রেস্তোরার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা জরুরী। এদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ও ভ্রাম্যমান আদালত পরিচালনার জোর দাবী জানিয়েছেন তারা।

এ ব্যপারে মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর