বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ফেনীতে পোল্ট্রি ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কমলগঞ্জের যুবকের মৃত্যু ১ ঘণ্টা ৫০ মিনিটে পাকিস্তানের শেষ ৭ উইকেট নিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের বসতবাড়ি থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হাকালুকি হাওরে অভিযান: নিষিদ্ধ চায়না জাল জব্দ ও ধ্বংস পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে কমলগঞ্জে ফারিয়ার মানববন্ধন শিক্ষার আলো ছড়ানো এক প্রজ্ঞাবান মানুষ: অধ্যক্ষ কোরেশ খানের জীবন ও কর্ম জুড়িতে মৎস্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: কুলাউড়ায় শওকতুল ইসলাম এমপি প্রবাসীর হাত ধরে শিক্ষার আলো: কমলগঞ্জে স্কুল ড্রেস ও মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে এমপি মুজিব ৪০ কোটি টাকার পানি প্রকল্পে বাড়ছে ভোগান্তি; বিল বৃদ্ধি, সংযোগে অতিরিক্ত খরচ ও সেবার মান নিয়ে ক্ষোভ কমলগঞ্জে

মৌলভীবাজারে ব্যাংকের ভেতর থেকেই টাকা নিয়ে গেল ছিনতাই চক্র

অনলাইন ডেস্ক / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

মৌলভীবাজারে ডাচ বাংলা ব্যাংকের ভেতর থেকেই গ্ৰাহকের নগদ ৮১ হাজার টাকা ছিনতাই করেছে একটি চক্র। এই ঘটনায় মৌলভীবাজার শহর জুড়ে আলোচনার ঝড় ব‌ইছে। ব্যাংকের ভেতরেই গ্ৰাহকের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এই বিষয়ে জেলা মডেল থানায় একটা অভিযোগ করেছেন ভুক্তভোগী। মডেল থানার ওসি অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, বুধবার (২৭ মার্চ) সকালে সাড়ে ১১ টায় মৌলভীবাজারের শহরের সেন্ট্রাল রোডে অবস্থিত ডাচ বাংলা ব্যাংক পিএলসিতে প্রবাস থেকে আসা টাকা তুলতে যান ব্যবসায়ী তানভীর হাবিব চৌধুরী (রুমেল)। নগদ দুই লাখ টাকা তুলে তিনি ব্যাংক কর্মকর্তাকে এক হাজার টাকার নোট দেয়ার জন্য বলেন। ব্যাংক কর্মকর্তা ১ হাজার টাকার বান্ডিল দিতে অনিচ্ছা প্রকাশ করে ৫শত টাকা নোটের বান্ডিল প্রদান করেন। তখন কাউন্টার এর সামনে দাড়িয়ে থাকা এক ব্যাক্তি রুমেলকে বলেন তিনি ১হাজার টাকার বান্ডিলে এক্সচেঞ্জ করে দিবেন। তখন রুমেল এর কাছ থেকে টাকা নিয়ে তিনি গুনতে থাকেন। টাকা হাতে নেওয়ার পরই রুমেল কিছু সময়ের জন্য অজ্ঞান অনুভব করেন। তখন ওই চক্র নগদ ৮১ হাজার টাকা নিয়ে যায়।

তানভীর হাবিব চৌধুরী (রুমেল) বলেন, ওই ব্যক্তির হাতে থাকা টাকার বান্ডিল আমাকে গুনতে দিয়ে আমাকে একটি চেয়ারে নিয়ে বসান। আমি টাকা হাতে নেওয়ার পরই নিস্তেজ অনুভব করি সবকিছু আমার কাছে কিছু মুহুর্তের মধ্যে এলো মেলো মনে হয়। প্রায় ৫ মিনিটের পরে একটু স্বাভাবিক হলে গুনে দেখি তারা আমার কাছ থেকে তারা ৮১ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় তারা ১১ টা ৭ মিনিটে আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। সিসি ক্যামেরা ফুটেজ থেকে ওই চক্রের ছবি শনাক্ত করা হয়েছে।

ডাচ বাংলা ব্যাংক পিএলসির মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখলাম, ব্যাংকের একজন গ্ৰাহকের সাথে কয়েকজন লোক গল্পগুজব করে উনার সাথে বিদায় নিয়ে চলে গেছে। এরপর তিনি বুঝতে পারেন উনার টাকা নিয়ে চলে গেছে। তিনি পুলিশে অভিযোগ করেছেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল বলেন, একজন ব্যাংক গ্ৰাহক অভিযোগ করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর