বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

মারা গেছেন ঢাবি অধ্যাপক ড. জিয়া রহমান

অনলাইন ডেস্ক / ৯৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও অপরাধবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান মারা গেছেন।

আজ শনিবার ভোর চারটা পনেরো মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসাপাতালে তিনি মারা যান। এর আগে তিনি নিজ বাসায় অসুস্থতাবোধ করলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান এ শাফী তাকে হাসাপাতালে নিয়ে যান। শনিবার জোহর নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অধ্যাপক জিয়ার নামাজে জানাজা হবে বলে জানা গেছে।

অধ্যাপক শাফী গণমাধ্যমকে বলেন, জিয়া রহমান রাত সাড়ে তিনটায় আমাকে ফোন করে বলেন যে, উনার খুব খারাপ লাগছে, আমি যেন উনার বাসায় যাই। দ্রুত সেখানে যাই। তিনি নিজেই লিফটে করে নিচে নামেন এবং লিফটের দরজা খোলার পরপরই তিনি আমার গায়ের ওপর পড়ে যান। প্রথমে তাঁকে মেঝেতে শুইয়ে দিই, পরে দারোয়ানের সহায়তায় গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাই। গাড়িতে থাকা অবস্থায় তাঁর শ্বাস-প্রশ্বাস ছিল। সম্ভবত লিফটেই হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

জিয়া রহমানের মৃত্যুর খবর পেয়ে ল্যাবএইড হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামালসহ অন্য শিক্ষক-শিক্ষার্থীরা।

অধ্যাপক জিয়া রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। ২০২২ সালের ১৩ জানুয়ারি থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের নীল দলের জ্যেষ্ঠ সদস্য ছিলেন। ইন্টারন্যাশনাল সোসাইটি অব ক্রিমিনোলজির বোর্ড ডিরেক্টরও ছিলেন অধ্যাপক জিয়া রহমান। প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি শিক্ষক সমিতি ও বিভিন্ন প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর