শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬

অনলাইন ডেস্ক / ৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
দুর্ঘটনার পর হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সিলেট-তামাবিল সড়কে পিকআপ ও লেগুনা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। সিলেট এমএজি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন আহত পাঁচজন।

সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুর উপজেলায় সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সামনে তামাবিল সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন প্রাণ হারান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দু’জন।

নিহতরা হলেন- জৈন্তাপুরের চিকনাগুল এলাকার যাত্রগোল (ঠাকুরের মাটি) গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলি পাত্র, একই গ্রামের নন্ত পাত্রের স্ত্রী সাবিত্রি পাত্র, কুষ পাত্রের স্ত্রী সুচিতা পাত্র ও তার ৬ মাস বয়সি মেয়ে সন্তান বিজলী, সুভেন্দ্র পাত্রের ৮ বছর বয়সী মেয়ে ঋতু পাত্র ও নিপেন্ত্র পাত্রের স্ত্রী শ্যামলা পাত্র।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন- সুভেন্দ্র পাত্রের স্ত্রী প্রণতি পাত্র, কুষ পাত্র ও তার দুই ছেলে এবং লেগুনাচালক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে জৈন্তাপুরে তামাবিল সড়কে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সামনে সিলেটগামী গরু বোঝাই পিকআপের (সিলেট-মেট্রো-ন ১১-২২৬৪) সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার (সিলেট-ছ ১১-১২৫২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মঙ্গলি পাত্র, সুচিতা পাত্র, শিশু ঋতু পাত্র ও বিজলী।

খবর পেয়ে হাইওয়ে ও থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়। ওসমানীতে নেয়ার পর সাবিত্রি পাত্র ও শ্যামলা পাত্র মারা যান।

জানা গেছে, হতাহতরা লেগুনায় চড়ে একটি বৌ-ভাতের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট-তামাবিল সড়ক দিয়ে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি তাজুল ইসলাম।

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় অবরোধ তুলে যান চলাচল স্বাভাবিক করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর