বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা

সীমান্তে গুলিতে নিহত কিশোরের মরদেহ হস্তান্তর করল বিএসএফ

সালাহউদ্দিন শুভ / ১৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোর পারভেজ হোসেন সাদ্দামের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাতলাপুর চেকপোস্ট জিরো পয়েন্ট দিয়ে ভারতের ত্রিপুরা পুলিশ কুলাউড়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএফের সহকারী কমান্ডেন্ট অমিত চন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও জয়ন্ত কর্মকার, ত্রিপুরা ইরানী থানার ওসি যতীন্দ্র দাশ, বাংলাদেশের কুলাউড়া থানার পরিদর্শক ক্যাশৈনু, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান, কুলাউড়া থানার এসআই বিদ্যুৎ পুরকায়স্থ ও নিহতের পরিবারের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ওসি মো. আলী মাহমুদ।

নিহত ১৫ বছর বয়সী পারভেজ উপজেলার কর্মধা ইউনিয়নের মুড়ইছড়া নতুন বস্তি এলাকার আছকির আলীর ছেলে।

কুলাউড়া উপজেলার কর্মধা ইউপি চেয়ারম্যান মো. মহিবুল ইসলাম আজাদ বলেন,‌ ‘সন্ধ্যায় ভারতীয় পুলিশ মরদেহ হস্তান্তর করেছে। রোববার নিহত পারভেজ ও আহত যুবক সিদ্দিক সীমান্ত অতিক্রম করেছিল। তাদের সঙ্গে বিএসএফের এক সদস্যের বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে পারভেজ মারা যায়।’

নিহত হওয়ার পর তার মরদেহ বিএসএফ নিয়ে গিয়েছিল বলে জানান ইউপি চেয়ারম্যান।

উল্লেখ্য, রোববার দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক নামের দুজন উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। সেখানে বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালালে দুজনই আহত হন। তখন কিশোর পারভেজকে তারা ধরে নিয়ে যায়। পরে আহত অবস্থায় মৃত্যু হয় তার।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর