শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’

শ্রীমঙ্গল সবজি ক্ষেত থেকে অজগর উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ১২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডুবা থেকে অজগর উদ্ধারের একদিনের মাথায় আবারও সবজি ক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বোববার (১০ মার্চ) বেলা আড়াইটার দিকে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগান এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান পরাগ বাড়ই এর বাড়ির সবজি ক্ষেত থেকে অজগর সাপটি উদ্ধার করেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল।

সজল দেব জানান, খাইছড়া পরাগ চেয়ারম্যান এর বাড়ির পিছনে সবজি ক্ষেতে বিশাল আকৃতির অজগর সাপ দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে চেয়ারম্যানকে জানায়।

পরে চেয়ারম্যান অজগরটি উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর