শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এস ডি কোরআনের আলো সিজন-১০ এর সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান-কমলগঞ্জবাসীকে অগ্রিম শুভেচ্ছা জানালেন “মুঈদ আশিক চিশতী” ঈদ-উল-ফিতর উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানালেন শেখ জহির উদ্দিন সারাদেশে আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন-কালবৈশাখি ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ৩টি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন

জুড়ীতে শিশু ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ১০৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের জুড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষক কালাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলার ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী এবং ভোগতেরা-কালীনগর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন করা হয়।

সমাজকর্মী আব্দুল করিমের পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির আহমদ কালা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম শামীম, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক জুয়েল রানা, ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ উদ্দিন, কালীনগর বীরমুক্তিযোদ্ধা শহীদ আব্দুন নূর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি সালমান কবির, সায়েক আহমদ প্রমুখ।

বক্তারা বলেন- কালা ইতিপূর্বে স্কুল-মাদরাসার ছাত্র-ছাত্রীসহ ৮/১০টি মেয়ে শিশুকে ধর্ষণ ও ছেলে শিশুকে বলাৎকার করেছে এবং বেশ কয়েকজন মহিলাকে ধর্ষণ করেছে। এলাকার হিন্দু-মুসলিম নিরীহ প্রকৃতির মানুষের ঘরে অসৎ উদ্দেশ্যে আক্রমন করে। তার উৎপাতে এলাকার মানুষ আতঙ্কিত। ভয়ে অনেক মহিলা ঘর থেকে বের হন না। অনেকে সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখেন। অনেক শিশু তার ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেন। সে এলাকায় চুরির সাথেও জড়িত। তার উপর বেশ কয়েকটি মামলা রয়েছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশে দিলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে আবারও অপকর্মে লিপ্ত হয়।

মানববন্ধন শেষে ধর্ষক কালার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর