শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

বিদ্যুৎ বিল সংগ্রহে কমলগঞ্জে পল্লী বিদ্যুৎ আঞ্চলিক কার্যালয়ে কমার্স ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন

সালাহউদ্দিন শুভ / ১৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিদ্যুৎ বিল সংগ্রহে মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ কমার্স ব্যাংকের কালেকশন বুথের উদ্বোধন হয়েছে। রোববার (১০ মার্চ) বেলা দেড়টায় ফিতা কেটে এ কালেকশন বুথের উদ্বোধন করেন বাংলাদেশ কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদের ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মিজানুর রহমান।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রইছ আল রেজুওয়ান, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম,কমার্স ব্যাংকের বিভাগীয় প্রধান (মার্কেটিং) পারু আহম্মদ, কমার্স ব্যাংকের বিভাগীয় প্রধান সিলেট জোন মোহাম্মদ মুহিতুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, কমার্স ব্যাংক শমশেরনগর শাখার ব্যবস্থাপক ললিত মোহন সিংহ, পল্লী বিদ্যুৎ কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম গোলাম ফারুক মীর, কমার্স ব্যাংক জুড়ি শাখা ব্যবস্থাপক, রবির বাজার উপ-শাখার ব্যবস্থাপক ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকসক পল্লী বিদ্যুৎ সমিতির ও কমার্স ব্যাংকের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

কমার্স ব্যাংক শমশেরনগর শাখা ব্যবস্থাপক ললিত মোহন সিংহ ও পল্লী বিদ্যুৎ কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম গোলাম ফারুক মীর বলেন, ‘এ বুথ কমার্স ব্যাংক শমশেরনগর শাখার অধীন পরিচালিত হবে। আগে এ কার্যালয়ে গ্রাহকরা বিল পরিশোধ করতে আসলে পল্লী বিদ্যুৎ সমিতি নিজস্ব কর্মচারী তা গ্রহণ করতেন। এখন গ্রাহকদের এ বিল কমার্স ব্যাংকের নির্ধারিত কর্মকর্তা গ্রহণ করবেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর