শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

লোকালয়ে মায়া হরিণ,পরে বন বিভাগের কাছে হস্তান্তর করলেন চেয়ারম্যান রাজু

সালাহউদ্দিন শুভ / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৯ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় কয়েকজন তরুণ। শনিবার (৯ মার্চ ) দুপুরে উপজেলার আলীনগর ইউনিয়নের কালীপুর এলাকার একটি ধানীজমিতে মায়া হরিণটি ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, শনিবার দুপুরে ইউনিয়নের কালীপুর গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা একটি মায়া হরিণ ধানীজমি থেকে ধরেন কিছু তরুণ। পরে বিষয়টি তাঁকে জানালে তিনি কমলগঞ্জ রাজকান্দি বন রেঞ্জ ও স্থানীয় গনমাধ্যমকে অবগত করেন। পরে স্থানীয়দের সহযোগীতায় মায়া হরিণকে রাজকান্দি রেঞ্জ বনে নিয়ে আসেন। সেখান থেকে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ হরিনটিকে নিয়ে যায়।

রাজকান্দি বন রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যান রাজু ভাইয়ের মাধ্যমে খবর পেয়ে মায়া হরিণটি উদ্ধার করে রেঞ্জ অফিসে নিয়ে আসি। পরে মৌলভীবাবাজর প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে মায়া হরিণটি হস্তান্তর করা হয়।’

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘উদ্ধারকৃত হরিণটি সুস্থ থাকায় শনিবার বিকালে কমলগঞ্জের লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে। ধারণা করা হচ্ছে, হরিণটি রাজকান্দি রেঞ্জের কামারছড়া বন বিট এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে বেরিয়ে এসেছিল।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর