রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার;প্রেসবিটারিয়ানের বার্ষিক সভায় কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: মোটরসাইকেল ও মালামাল ছিনতাই কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা, অপপ্রচারের অভিযোগ জুমার দিনে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত লাউয়াছড়ার সবুজে দৌড়—স্বাধীনতার ভোরে প্রাণের উচ্ছ্বাস মৌলভীবাজারে চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার, প্রাইভেটকার উদ্ধার মণিপুরী ললিতকলা একাডেমিতে স্বাধীনতা দিবস উদযাপন শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু, মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ মৌলভীবাজারে গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন কমলগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে হাফেজ যুবকের মৃত্যু

৫ বছরের জেল হতে পারে রিয়াল কোচের

ডেস্ক রিপোর্ট / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

কার্লো আনচেলত্তির ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার আলোচনার মাঝেই তিনি রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ান আরেক দফা। লস ব্লাঙ্কোসদের হয়ে সময়টাও ভালোই যাচ্ছে ৭৬ বছর বয়সি এই কোচের। তার দল আছে লা-লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও করছে দারুণ পারফরম্যান্স। কিন্তু এর মাঝেই দুঃসংবাদ শুনতে হলো আনচেলত্তিকে। ট্যাক্স ফাঁকির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে তার।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, রিয়াল মাদ্রিদের হয়ে ২০১৪-১৫ মৌসুমে প্রথমবারের মতো ম্যানেজার হয়ে আসেন এই ইতালিয়ান কোচ। ওই সময়ে তার সম্পদের ১০ লাখ ৬২ হাজার ৭৯ ইউরো কর ফাঁকির অভিযোগ রয়েছে। এই মামলায় মাদ্রিদের প্রাদেশিক প্রসিকিউটর অফিস চার বছর নয় মাসের কারাদণ্ডের আবেদন করেছে আনচেলত্তির বিরুদ্ধে।

মার্কার দাবি- দুটি অপরাধে অভিযুক্ত হয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ। কর প্রদানের ক্ষেত্রে আনচেলত্তি স্পেনের বাসিন্দা হিসেবে নিজের অবস্থানের কথা জানালেও তিনি থেকেছেন স্পেনের বাইরে মাদ্রিদে। যেখানে তিনি নিজের ব্যক্তিগত ইমেজ স্বত্ব বাদ দিয়ে কেবল রিয়ালের ম্যানেজার হিসেবে আয়ের তথ্য দেখিয়েছেন। বাড়তি আয়ের বিষয়ে মাদ্রিদ বস বিভ্রান্তি ছড়িয়েছেন বলে অভিযোগ প্রসিকিউটর অফিসের।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর