রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

চা শ্রমিকদের অধিকার আদায়ে মো. মহসিন মিয়া মধুর অঙ্গীকার

ডেস্ক রিপোর্ট / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নির্বাচনী গণসংযোগ চালিয়েছেন শান্তিপ্রিয় জনতার ফুটবল মার্কার প্রার্থী জনাব মো. মহসিন মিয়া মধু। গত কয়েকদিনের ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে তিনি চা শ্রমিক অধ্যুষিত এই এলাকায় মা-বোনদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করেন।


গণসংযোগকালে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও তাদের নায্য অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে মহসিন মিয়া মধু বলেন-শ্রমিকদের প্রতিটি সংকটে তিনি অতীতেও পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিশেষভাবে নারী চা শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের সন্তানদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন।

এলাকাকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শান্তিপ্রিয় জনতার প্রার্থী হিসেবে তিনি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকবেন। নির্বাচনী মাঠে মহসিন মিয়া মধুর সমর্থনে তাঁর পরিবারের সদস্যরাও প্রচারণায় অংশ নিয়েছেন। বিশেষ করে ফুসকুড়ি চা বাগান এলাকার সাধারণ ভোটার ও নারী শ্রমিকদের মধ্যে ফুটবল মার্কা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা তাকে ‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে উল্লেখ করে আগামী নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এলাকার এই জনপ্রিয় নেতা বর্তমানে তাঁর প্রচারণা তুঙ্গে রেখেছেন এবং প্রতিটি চা বাগানে ফুটবল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে তাঁর সমর্থকরা দাবি করছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর