মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

সিলেটে তালাবদ্ধ ঘর থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

সিলেট নগরীর শাহজালাল উপশহর ই-ব্লকের ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাসার দরজা ভেঙে তালাবদ্ধ ঘর থেকে রাফি (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত রাফির গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে। তিনি উপশহর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ওই বাসায় রাফি ও তার মামা আবু সুফিয়ান ছিলেন। পুলিশের ধারণা, রাফিকে তার মামা খুন করে বাসার বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে গেছেন।

পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন রাফি ও তার মামা আবু সুফিয়ানকে বাসায় রেখে বাইরে যান। ফিরে এসে বাসা তালাবদ্ধ দেখেন এবং রাফির কোনো খোঁজ পাচ্ছিলেন না। এক পর্যায়ে এসএমপির শাহপরান থানায় ঘটনাটি জানান পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বাসার তালা ভেঙে একটি কক্ষে রাফির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের পরনে একটি প্যান্ট ছিল। পাশেই টি টেবিলে একটি জিআই পাইপ ও কার্টার রাখা ছিল। এছাড়া শরীরে, ফ্লোরে ও বিছানায় রক্তের ছোপ।

পুলিশের ধারণা, হত্যার আগে তার সঙ্গে অনেক ধস্তাধস্তি হয়েছে। হত্যায় জিআই পাইপ ও কার্টার ব্যবহার করা হয়েছে।

মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, তালাবদ্ধ বাসা থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়। বাসায় তার মামাও ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়েছে। পরিবারের লোকজনের ভাষ্যমতে নিহতের মামাও বাসায় ছিলেন। তিনি পলাতক রয়েছেন। হত্যাকাণ্ডের তথ্য বের করতে তাকে খোঁজা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর