বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শ্রীমঙ্গলে ২৮ ফেব্রুয়ারি হতে ৪ দিন ব্যাপী শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের শুভ দ্বারোদঘাটন উৎসব উদযাপিত

এস কে দাশ সুমন, নিজস্ব প্রতিবেদক: / ২৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবনির্মিত শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশন-এর শুভ দ্বারোদঘাটন ও শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠা মহোৎসব উপলক্ষে বাংলাদেশ ও ভারত থেকে আগত মহারাজ ও সহশ্রাধিক মানুষের অংশগ্রহণে নগর সংকীর্তন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টার দিকে কয়েক হাজার মানুষ নিয়ে এক বিশাল নগর সংকীর্তন ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার উত্তরসুর এলাকার মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় মন্দির প্রাঙ্গণে সমাপ্ত হয়।

আজ (১ মার্চ) বিকাল সাড়ে ৩ টার দিকে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এর আলোচ্য বিষয় ‘মানবধর্ম ও অস্পৃশ্যতা দূরীকরণে শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের অবদান।’ রাতে মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

চারদিনব্যাপী উদ্বোধন মহোৎসবে দেশের বিভিন্ন জায়গা ছাড়াও পাশবর্তী দেশ ভারত থেকে বিভিন্ন পর্যায়ের লোকজন অনুষ্ঠানে যোগ দেন। তাছাড়া গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্বোধনী মহোৎসব চলবে ২ মার্চ শনিবার পর্যন্ত।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে শ্রীশ্রী জগদ্বন্ধুর বিগ্রহের অভিষেক ও মন্দির প্রতিষ্ঠা করা হয়। রাতে চৌদ্দমাদলে সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। তাছাড়া, গত (২৮ ফেব্রুয়ারি) বুধবার রাতে শ্রীশ্রী জগদ্বন্ধু মন্দির ও বিগ্রহ প্রতিষ্ঠা নিমিত্তে নামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

শনিবার (২মার্চ) সকাল ৯ টার দিকে ভক্তিগীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর সকাল ১০ টার দিকে সাধু সম্মেলন ও সাধুদের প্রবচন প্রদান। দুপুর ১ টার দিকে সাধু ভাণ্ডারা, এবং বিকাল ৪ টার দিকে বাংলাদেশ ও ভারতীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চারদিনব্যাপী শ্রীশ্রী বিগ্রহ প্রতিষ্ঠাসহ নানান আয়োজন চলবে। এই বিশাল কর্মযজ্ঞে বাংলাদেশ ভারতসহ বিভিন্ন দেশের প্রায় লক্ষাধিক মানুষ যোগ দেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর