সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

রমজানে ভ্রমণে যাচ্ছেন? যেসব বিষয় মাথায় রাখা জরুরি

অনলাইন ডেস্ক / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

একদিন পরেই শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এ মাসে মুসলিমপ্রধান দেশের মানুষের জীবনধারা বদলে যায়। তবে এ মাসেও সেসব দেশে অনেকে ভ্রমণে যান। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়। ভ্রমণে যাওয়ার আগে বিষয়গুলো জেনে রাখলে সুবিধা হবে।

স্থানীয়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া: গন্তব্যে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের আচরণ সম্পর্কে জেনে নিন। পর্যটকদের স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকা গুরুত্বপূর্ণ। স্থানীয় বাসিন্দাদের ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে জানা থাকলে রোজাদার কিংবা অ-রোজাদার উভয়ের জন্য সেটা কাজে দেবে।

খাদ্য ও পানীয়: যেখানে যাচ্ছেন সেখানকার মানুষের খাদ্য ও পানীয় এবং আশপাশের স্থানীয় নিয়ম ও রীতিনীতি জেনে নিন। রোজার সময় জনসমক্ষে খাওয়া বা পান করা কিছু দেশে অবৈধ। আপনি যদি অ-রোজাদার হন, তাহলে যেসব দেশে দিনের বেলা খাবার পাওয়া কঠিন, সেখানে প্যাকেট লাঞ্চের বিষয়ে আপনার হোটেলের লোকদের সঙ্গে কথা বলুন।

পোশাক ও আচরণ: কিছু দেশ ও এলাকায় রমজান মাসে পোশাক ও আচরণের ওপর বিশেষ নিয়মকানুন থাকতে পারে। আপনার প্রয়োজন হতে পারে—

> হাত, পা ও কাঁধ ঢাকা পোশাক পরা

> নারীদের চুল ঢেকে রাখা

> জনসমক্ষে নারী-পুরুষের ঘনিষ্ঠতা এড়িয়ে চলা

> প্রকাশ্যে উচ্চ স্বরে গান বাজানো এড়িয়ে চলা।

যা করতে চান সব করা যাবে না: রমজান মাসে একটি মুসলিম দেশ ভ্রমণ নতুন অভিজ্ঞতা দিতে পারে। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ মাসে ভ্রমণে আপনি যা করতে চান, তার সব করতে পারবেন না। রমজান আপনার ভ্রমণের সময় ও কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। কারণ অনেক দেশে স্থানীয়রা এ সময় রোজা রাখেন বলে কাজ না-ও করতে পারেন, কিংবা অল্প সময়ের জন্য কাজ করতে পারেন। ফলে পর্যটন গন্তব্য ও প্রয়োজনীয় পরিষেবা, যেমন পরিবহন, রেস্তোরাঁ ইত্যাদি তাঁদের সময়মতো সচল থাকতে পারে। এসব বিষয়ে নিজের মতামত কিংবা ইচ্ছাকে অন্যের ওপর চাপিয়ে দেওয়া যাবে না।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর