বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হত্যা মামলায় আপস না করায় গাড়ি পুড়িয়ে হয়রানির অভিযোগ বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায় সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ

কমলগঞ্জ জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সালাহউদ্দিন শুভ / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে জেমস্ সমাজ কল্যান পরিষদের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৮টায় উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যাংকার মো. সালা উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শুভ উদ্বোধন করেন।

খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর সভার সাবেক পৌর মেয়র মো. আবু ইব্রাহিম জমসেদ।

ধারাভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ উপজেলার সাবেক ফুটবলার সোয়েব আহমেদ, হাজী নোমান, মুজিব আহমেদ, আরমান হোসেন দোলন, সিও মাছুম আহমেদ, রুমেল আহমেদ, কবির আহমেদ, এসআই দিপক সরকার, বাংলাদেশ মানবিক পুলিশ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ছিদ্দিকুর রহমান সাদেক, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,আশরাফ সিদ্দিক পারভেজ, সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমদ রাজন আবেদীন, মুমিন ইসলাম প্রমুখ।

নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশা বনাম সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন রঞ্জিত পাল, মুজিবুর রহমান দুলু ও জমসেদ।

মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। করতালি, চিৎকার এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন।

উল্লেখ্য,জেমস্ সমাজ কল্যান পরিষদ মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ৩২টি দল নাম তালিকাভুক্ত হয়েছে। জেমস্ সমাজ কল্যান পরিষদ মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন। উদ্বোধনী প্রথম খেলায় ট্রাইবেকারে সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর ৩-২ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশাকে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর