শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

কমলগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সালাহউদ্দিন শুভ / ২৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার আদমপুর ইউনিয়নের মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টারে এ আয়োজন করা হয়।

মণিপুরী লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার এর প্রতিষ্ঠাতা কবি অয়েকপম অঞ্জু’র সঞ্চালনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী মিরর, কানাডা এর ইডিটর ইন চীফ কবি হামোম প্রমোদ, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এল. ইবুংহাল সিংহ শ্যামল, মণিপুরী ভাষা প্রশিক্ষণ কেন্দের প্রতিষ্ঠাতা কবি বৃন্দারানী সিনহা ও কলাবতী শাড়ীর উদ্ভাবক রাধাবতী দেবী।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন লাইব্রেরির সাংস্কৃতিক সম্পাদক থাংজাম নিশা ও কার্যকরী সদস্য থাংজাম সানালিমা।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনীল খুমন, কৈশাম ব্রজকিশোর, কন্থৌজম শিল্পি প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন থাংজাম নিশা, জ্যোতিকা, থোইবী, শানু প্রমুখ।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে উপহার দেওয়া হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর