শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

অনুপম-প্রস্মিতার প্রেম, কে প্রথম প্রোপোজ করেছিলেন?

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

এরইমধ্যে অনেকেই জেনে গেছেন, গাটছড়া বাধছেন সঙ্গীতশিল্পী অনুপম আর প্রস্মিতা। দু’জন বেশ কিছুদিন প্রেম করেছেন, তারপর বিয়ের সিদ্ধান্ত। তাই ভক্তদের মনে প্রশ্ন, কে প্রথম প্রোপোজ করেছিলেন?

বিষয়টি নিয়ে একটি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রস্মিতা। জানতে চাওয়া হয়েছিল, কবে প্রথম পরিচয় হয় তাদের? প্রস্মিতা জানান, ‘গানের সূত্রেই প্রথম আলাপ। তাও অনেক বছর আগে। ২০১১ সাল নাগাদ। নতুনদের নিয়ে একটা গান তৈরি হয়েছিল। যে গানটা সাত জন গেয়েছিলেন। সেই সূত্রেই পরিচয় অনুপম-প্রস্মিতার।

বলেন, পেশাগতভাবে দু’জন দু’জনকে চেনেন দীর্ঘদিন। একেবারে কলিগ হিসেবে দু’জনের শুরু। তবে বছর খানেক ধরে সম্পর্ক। যেহেতু দীর্ঘদিন ধরে একে অন্যকে চেনেন, তাই মনের কথা আর আলাদাভাবে বলতে হয়নি। মনের কথা মনে মনেই বুঝে গিয়েছিলেন দু’জন।

উল্লেখ্য, আগামী শনিবার (২ মার্চ) বিয়ের পিঁড়িতে বসছেন এই দুই শিল্পী। বিয়ের বিষয়ে অনুপম জানান, একেবারেই কাছের মানুষদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রি ম্যারেজ হবে। কাউকেই কোনও কিছু জানান হবে না সেভাবে। শুধুমাত্র কাছের মানুষদের নিয়ে নতুন জীবন শুরু করবেন তারা


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর