শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সুপেয় পানির গভীর নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক শ্রীমঙ্গল / ১২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

শ্রীমঙ্গলে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সুপেয় পানির গভীর নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সুপেয় পানির গভীর নলকূপ স্থাপন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি ২০২৪) বিকেলে শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগানে চা শ্রমিক, পর্যটক ও স্থানীয় জনগণের জন্য এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিনলে বালিশিরা ডিভিশনের মহাব্যবস্থাপক সৈয়দ সালাউদ্দিন, এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের প্রধান সমন্বয়ক মাসুদ আল আমিন রাজিব প্রমুখ।

এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপঙ্কর ভট্টাচার্য লিটন, মাইটিভির জেলা প্রতিনিধি সঞ্জয় দে, আরটিভি’র জেলা প্রতিনিধি চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টিভি’র জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহমদ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আব্দুস শুকুর, দৈনিক খোলাচিঠি পত্রিকার বার্তা সম্পাদক, সাংবাদিক হৃদয় দাশ শুভ, বাংলা এফএম-এর নিজস্ব প্রতিবেদক দেওয়ান মাসুকুর রহমান সহ অন্যান্যরা।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘লাইট হাউস’-এর সত্ত্বাধিকারী সুধীর চাষা।

কাকিয়াছড়া চা বাগানের প্রায় অর্ধশত পরিবার এবং এই বাগান দেখতে আসা পর্যটকরা এই গভীর নলকূপ থেকে সুপেয় পানি পান করতে পারবেন বলে জানিয়েছেন এসএসজি জলধারা আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের সিলেট বিভাগীয় সমন্বয়ক মুহাম্মদ হাছানুজ্জামান চৌধুরী। এটি তাদের ১০২তম গভীর নলকূপ স্থাপন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর