শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
এবার ভিজিএফে তুলনামূলক চিকন চাল দেওয়া হচ্ছে : এমপি হাজী মুজিবুর হাজী আরব উল্লাহ-মরিয়ম বেগম ট্রাস্টের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ কমলগঞ্জে পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সংবাদপত্রে ঈদুল ফিতরের ছুটি ৫ দিন শ্রীমঙ্গলে ৫ প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা জরিমানা কমলগঞ্জে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু ‘উই আর কমলগঞ্জ’ আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার তিন আসামি গ্রেফতার

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১১৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ধর্ষণ মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিনের অভিযানে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই তিন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা বুধবার কোম্পানীগঞ্জ থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলো। তারা হলেন- সুনামগঞ্জের ছাতকের রতনপুর গ্রামের আনর আলীর পুত্র মুহিবুর রহমান, বড়গোল্লা গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র শাহিন আহমদ ও মৌলভীবাজার সদর উপজেলার বর্শিজোড়া গ্রামের নুর উদ্দিনের পুত্র রুবেল মিয়া।

পুলিশ জানায়, গত ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭টায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল এলাকায় এক নারী গণধর্ষণের শিকার হয়। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে ওই নারীকে সিলেটের মাছিমপুর থেকে ফুসলিয়ে নিয়ে আসে এই তিন বখাটে। পরে ধর্ষণ মামলার তিন আসামিকে বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিনের অভিযানে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর