সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৯৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী পিঠা উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা সন্ধ্যা পর্যন্ত পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় পিঠা উৎসবের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজওয়ান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,শাহিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।

আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১ টি স্টোল বসে এ পিঠা উৎসবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর