বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

কমলগঞ্জের শমশেরনগরে দু’দিনব্যাপী হিমু আহমেদ বইমেলা শুরু

নিজস্ব প্রতিবেদক / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর ২১ ফেব্রুয়ারি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিমানবন্দর সড়কে দু’দিনব্যাপী হিমু আহমেদ বইমেলার আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন বিশিষ্ট কবি শহীদ সাগ্নিক এবং ঢাকাস্থ প্রকাশনা সংস্থা নির্বাল প্রকাশনীর প্রকাশক তুহিন ভূঁইয়ার প্রধান সমন্বয়ক মনোয়ার হোসেন। পাশাপাশি তারা চল্লিশের দশকের মুসলিম কবি আব্দুল ওয়াহিদ রেজভী রচিত বিশ্বযুদ্ধে রোমান্স বইটির মোড়ক উম্মোচন করেন।

উল্লেখ্য বাংলা একাডেমী আয়োজিত এবারের একুশে বইমেলায় নির্বাল প্রকাশ হিমু আহমেদ এর ছয়টি গ্রন্থ একসাথে প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে জিনদের কা-কারখানা ও হিমু এবং হিমু সিরিজের পাঁচটি গ্রন্থ হিমু এবং হিমু, হিমু স্যার, কিডন্যাপার, অপারেশন বেলা কাকলি ও এ কি কা-! বইমেলা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক হিমু আহমেদ, কবি আতাউর রহমান পারভেজ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন প্রমুখ।

এদিকে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজ অডিটোরিয়ামে উক্ত কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী সায়েকা আহমদ মাহির গল্পগ্রন্থ ভূতের বাড়ি রেস্টুরেন্টের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রন্থটির মোড়ক মোচন করেন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান।

অনুষ্ঠান শেষে মাহি তার অধ্যক্ষকে একটি গ্রন্থ উপহার দেয়। পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ যাতে গ্রন্থটি পড়ার সুযোগ পান সেজন্য প্রতিষ্ঠানটির লাইব্রেরীতে পাঁচ কপি বই উপহার দেয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর