শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর পুরস্কার ‍বিতরণী অনুষ্ঠান

রিপোটার : / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৪ এর সমাপনী দিনে কমলগঞ্জে বিষয়ভিত্তক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

জাতীয় প্রাথমিক শিক্ষা প্রতিযোগিতা ২০২৪ এর ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে সমাপনী দিনে কমলগঞ্জে ক্রীড়া, সাংস্কৃতিক বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং এর পুরস্কার বিতরণ করা হয়। সোমবার( ১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিম বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার।

আলোচনা সভা শেষে সোমবার সকাল থেকে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত বিষয়ভিত্তক প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।

কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, আজকে বিষয় ভিত্তিক প্রথম স্থান অর্জনকারীরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে। এভাবে প্রতিযোগিরা জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর