শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বিছানায় পড়ে ছিল গৃহবধূর লাশ…

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

ঝিনাইদহ শহরের কাঞ্চনপুরে শোয়ার ঘর থেকে গৃহবধূ মুঞ্জরী রানীর (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী ইমন কুমার পলাতক রয়েছেন।রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে কাঞ্চনপুরের মধ্যপাড়ায় ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। মুঞ্জরী রানী শহরের চাকলাপাড়া এলাকার কালীকিংকর বিশ্বাসের মেয়ে। তিনি কাঞ্চনপুর এলাকায় স্বামী ইমন কুমারের সঙ্গে থাকতেন। ইমনের বাড়ি কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, চলতি মাসে কাঞ্চনপুরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন মুঞ্জরী রানী। রবিবার রাতে হঠাৎ শব্দ শুনে ওই বাড়িতে যায় এলাকার কিছু মানুষ। ঘরের দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে তারা দেখেন বিছানায় মুঞ্জরী রানীর মৃতদেহ পড়ে আছে। ওই সময় স্বামী ইমন ছিলেন না।

মুঞ্জরী রানীর মা স্বরসতি অধিকারী জানান, মুঞ্জরী রানীর প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। দুই বছর আগে বিয়ে হয় ইমনের সঙ্গে। সম্প্রতি তারা বসবাস শুরু করেন।

স্বরসতি অধিকারীর কয়েকজন প্রতিবেশী জানান, কিছুদিন আগে হামদহ জেলা পরিষদ মার্কেটে দোকান নেন স্বামী ইমন। তার দোকানে মালামাল তোলার জন্য শ্বশুর বাড়িতে টাকা চান। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলাও হয়েছে শুনেছি। এসবের জেরেই এই মৃত্যু হতে পারে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর