শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে: মেয়র আনোয়ারুজ্জামান

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে রাখতে হলে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। বর্তমান সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে জাতির মেরুদন্ড গঠনে সহযোগিতা করছে।’’

‘‘প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা সম্ভব করা হয়েছে। এখন আমাদের দেশের শিক্ষার হার বিভিন্ন দেশের চেয়েও অনেক বেশি। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে।’’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শতবর্ষ উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও সমাপনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সায়েম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

অনুষ্ঠানে জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর