শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

বড়লেখায় পদক্ষেপ’র ফ্রী স্বাস্থ্য ক্যাম্প ও ঔষধ বিতরণ

রিপোটার : / ২৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র,দাসের বাজার শাখা কর্তৃক ফ্রী স্বাস্থ্য ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) দাসের বাজার ইউনিয়নের ধর্মদেহী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসীর দুইশতাধিক মানুষ সেবা পেয়েছেন।

এই ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে মেডিসিন ও গাইনি চিকিৎসকের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। এতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ রহমান,মেডিকেল অফিসার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল,সিলেট।মেডিসিন ও শিশু রোগ চিকিৎসক ডা: নাজমুল হাছান,মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বড়লেখা।গাইনি চিকিৎসক ডা: নাফিজা শারমিন,কনসালটেন্ট হলি লাইফ স্পেশালাইজড হাসপাতাল, বড়লেখা।

এসময় পদক্ষেপের শাখা ব্যবস্থাপক নন্দন বর্মন এর সভাপতিত্বে ও পদক্ষেপের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তন্ময় দাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাসেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার চক্রবর্তী, ধর্মদেহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীদাম দাস,পদক্ষেপের সমাজ উন্নয়ন কর্মকর্তা মো আলমগীর , উদ্যেগ উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান চৌধরী ইমন প্রমুখ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর