শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় নিসচা’র বিশেষ জরুরি সভা সম্পন্ন

বড়লেখা সংবাদদাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত সাড়ে ৬ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমান হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন পৃষ্টপোষক মাওলানা মাসুম আহমেদ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমা কান্ত দাস, সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সিনিয়র সদস্য জমির উদ্দিন, শাকিল আহমদ, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, আফজাল হোসেন রুমেল, শাহব উদ্দিন, মুহিনুর রহমান শাফি প্রমুখ। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত হন সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।

এসময় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় তাছাড়া পৌর শহরে সচেতনতামূলক ক্যাম্পেইন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময়, সড়ক দুর্ঘটনায় আহতদের সাথে সৌজন্য সাক্ষাৎ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম’র সাথে মতবিনিময়, কন্যাদায়গ্রস্ত পরিবারকে আর্থিক অনুদান, নবম শ্রেণির অসহায় মেধাবী ছাত্রীকে গাইড বই প্রদান, পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল, আনন্দ ভ্রমণ, কার্যকরী কমিটি রদবদল ও কার্যালয়ের আসবাবপত্রের জোগানসহ বিবিধ বিষয়াদি নিয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

পরে নিসচা’র সহসভাপতি আব্দুল আজিজের ভাগ্না, প্রচার সম্পাদক রেদওয়ান আহমদ রুম্মানের দাদী, সিনিয়র সদস্য জমির উদ্দিনের মা, শাহরিয়ার শাকিলের বাবা-মা সহ সড়ক দুর্ঘটনায় আহত-নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা মো. মাসুম আহমেদ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর