শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বড়লেখায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

বড়লেখা প্রতিনিধি / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
মৌলভীবাজারের বড়লেখায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনাসালটেশন সেন্টারের আয়োজনে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনাসালটেশন সেন্টারের আয়োজনে দিনব্যাপী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় পৌর শহরের আল-হেরা একাডেমির প্লে-গ্রুপ থকে অষ্টম শেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে নিউ পপুলার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সত্ত্বাধিকারী এম মাহবুবর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন আল-হেরা একাডেমির প্রধান শিক্ষক মো. শাহীন আহমদ, নিসচা’র উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিনিত চন্দ্র দাস, সহকারী শিক্ষক হারুনুর রশীদ, পারভীন আক্তার, আসমা বেগম ও তারেক আহমদ প্রমুখ।

এসময় মেডিকেল টেকনোলজিস্ট দেবাংশু দাস, মেডিকেল টেকনিশিয়ান ফাতেমা বেগম ও নাজমিন আক্তারের পরিচালনায় প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর