শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

অনলাইন ডেস্ক / ১০৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে দমন করা যাবে না এমন মন্তব্য করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি।’

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সারা দেশ থেকে আসা গুম, খুনের শিকার পরিবারের স্বজনরা। তারা কান্নাজড়িত কণ্ঠে জানান, বাসা-অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেই জানেন না— গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কী হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্তের দাবি জানান স্বজনরা।

তারেক রহমান বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে। কোনো পরিবারের এক ভাই নির্যাতিত হলে, আরেকজন রাজপথে নেমে এসেছে।’

তিনি আরও বলেন, ‘কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপির নেতাকর্মীরা, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’

কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। এবার যদি গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ হাতছাড়া করি, তবে তা শহীদদের প্রতি অবমাননা হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা বিস্তারিত বলা যাচ্ছে না। কিন্তু ইসি এরই মধ্যে কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই।’

দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিভিন্ন কৌশলে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যেতে চায়, আমরা সেই সুযোগ দেব না। ইসিকে বলবো সমতা আনতে হবে। বিএনপির ভদ্রতা দুর্বলতা নয়। গণতন্ত্রে উত্তরণের পথ যারা বাধাগ্রস্ত করতে চায়, ষড়যন্ত্র করতে চায়—তাদের উদ্দেশ্য সফল হবে না।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর