সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

কমলগঞ্জে তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান- হাজী মুজিব

ডেস্ক রিপোর্ট / ১৮৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

খেলাধুলার মধ্য দিয়ে আমাদের তরুণ সমাজ যাতে মেধা বিকাশের সুযোগ লাভ করতে পারে, সে জন্য তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে কোন খেলায় আমি উপস্থিত হতে দেয়নি,আজ আপনাদের কাছে অনুরোধ করছি আদমপুরে আওয়ামীলীগের কাউকে মাথা উচু করে দাড়াতে দিবেন না।

শনিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজারের কমলগঞ্জের নইনার পাড় এম এ ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে প্রয়াত যুবদল নেতা সিদ্দীকুর রহমান আপ্পান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন শেষে এ আহ্বান জানান তিনি।

উদ্বোধন অনুষ্টানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি যুবদল সভাপতি এম এ ওয়াছিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ্ব মুজিবুর রহমান হাজী মুজিব।

উদ্বোধন অনুষ্টানে শাওন আহমেদ শাহীনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ আলী উপজেলা জাতীয়তাবাদী বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, সবুজুর রহমান সবুজ,নজরুল ইসলাম মনির, প্রত্যুস ধর,সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব নোমান আহমেদ,উপজেলা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক জমির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, আদমপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফফার প্রমূখ।

যুবদল নেতা প্রয়াত সিদ্দীকুর রহমান আপ্পান স্মৃতি আমন্ত্রণ মূলক ফুটবল টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকায় মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে। উদ্বোধনী খেলায় কুলাউড়া উপজেলার নসিরগঞ্জ খেলোয়ার কল্যান সমিতি দল কমলগঞ্জ উপজেলার কুরমা লাল দলকে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর