সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার 

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪৪ নম্বর আসামি মহিবুল ইসলাম বাধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার(১৪ জানুয়ারি) সন্ধ্যায় দিকে তাকে ধরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব রহমান বলেন, আমার দেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদককে হত্যা চেষ্টা মামলার ৪৪ নম্বর এজাহারভুক্ত মহিবুল ইসলাম বাধনকে শহরের হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মহিবুল ইসলাম বাধন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শহরের পেয়ারাতলা এলাকার নজরুল ইসলাম বাবুর ছেলে।

এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে আমার দেশপত্রিকার সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তৎকালীন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

২০১৮ সালের ২২ জুলাই বিকেলে কুষ্টিয়ায় আদালত থেকে ওই মামলায় জামিন নিয়ে বের হওয়ার সময় সাংবাদিক মাহমুদুর রহমানের ওপর হামলা ও হত্যা চেষ্টা করা হয়। আদালত প্রাঙ্গণ ছাড়ার সময় লাঠি ও ইটপাটকেল দিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা করে। এতে রক্তাক্ত হন তিনি। তাকে বহনকারী গাড়ির গ্লাসও ভেঙে দেওয়া হয়। পরে ওইদিন বিকেলেই আদালত প্রাঙ্গণ থেকে অ্যাম্বুলেন্সে করে মাহমুদুর রহমান ও তার সহযোগীরা ঢাকার উদ্দেশে রওনা হন।

গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর হামলার ওই ঘটনার প্রায় ছয় বছর পর বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাংবাদিক মাহমুদুর রহমান নিজেই বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৭), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৪), কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (৬৫), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু (৭৭), পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী (৬৩), কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস.এম মেহেদী হাসান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ মোট ৪৭ জনকে আসামি করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর