শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে বেলি রাসোৎসব অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে ।

সড়জমিনে গিয়ে দেখা যায়, ‌‘তুমুল হৈচৈ, আনন্দ-উৎসাহ, ঢাক-ঢোল, খোল-করতালের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়। দুই দিন থেকে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে উৎসবের রং ফুটেছে মণিপুরী বাড়িগুলোতে। রাস মণ্ডপে বাহারি রঙে সাজসজ্জা করে প্রস্তুত করা হয়েছে ব্যস্ত শিল্পীরা। নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় বেলিরাস রাসোৎসব। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসব।’

বেলিরাস রাসোৎসবের উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ সঙ্গে কথা বলে জানা যায়, ‘প্রতি বছরের মতো এবছরও উত্তর বালিগাঁও গ্রামের মনিপুরী সম্প্রদায়ের ১১৫তম পৌষ সংক্রান্তি উপলক্ষে বেলিরাস রাসোৎসব অনুষ্ঠিত হয়েছে। বেলিরাস রাসোৎসবে মণিপুরী সম্প্রদায়ের লোকজনের পাশাপাশি অন্যান্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার লোকজন মেতে উঠে এ একদিনের আনন্দ উৎসবে। ’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর