বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমি দখলচেষ্টার অভিযোগ কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী

মৌলভীবাজারে সাংবাদিকদের সঙ্গে নবাগত এসপির মতবিনিময়

ডেস্ক রিপোর্ট / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মৌলভীবাজারে দুই প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় জেলার আইনশৃঙ্খলা ও জনদুর্ভোগ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা।

সভায় সীমান্তবর্তী শমশেরনগর সড়কে যানজট, সরকারি কলেজ সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর গ্যাং, ব্যাংক গ্রাহকদের কাছ থেকে ছিনতাই, কাগজপত্রবিহীন অটোরিকশা চলাচল, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।

জবাবে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকলে তাকে ব্যক্তিগতভাবে জানাতে এবং সরকারি কলেজ সড়কে ছুটির সময়ে দূরপাল্লার ট্রাক চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন, নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর